গ্যাস বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসনে সমন্বিত পদক্ষেপ দাবি

দেওয়ানহাটে গণসংহতির গণসমাবেশ​

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপের দাবিতে নগরীর দেওয়ানহাট মোড়ে গত ৩ সেপ্টেম্বর গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা এ কর্মসূচির আয়োজন করে।

গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা কমিটির সাধারণ সম্পাদক নুরুন্নেছা মুন্নীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী শহীদ শিমুল, ভারপ্রাপ্ত সদস্য সচিব (চট্টগ্রাম দক্ষিণ) মো. ওবায়দুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী (চট্টগ্রাম উত্তর) মোহাম্মদ ওসমান, সদস্য (চট্টগ্রাম মহানগর) মো. জাহিদ হাসান, সদস্য (ডবলমুরিং থানা) সাজিদ সামী চৌধুরী, গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আলাউদ্দিন, ছাত্রনেতা সাকিব মাহতাব রামি ও ডবলমুরিং থানা সদস্য মোছাম্মৎ ফারজানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন বোয়ালখালী উপজেলার শোভাযাত্রা ও সমাবেশ
পরবর্তী নিবন্ধবিএনপি সরকার কোনো বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয়