নগরীর জিইসি এলাকার বেসরকারি রয়েল হাসপাতালের উদ্যোগে ‘বিশ্ব নার্স দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে একটি গণসচেতনতামূলক র্যালির আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বছর বিশ্ব নার্স দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়’।
দিবসের শুরুতে কেক কেটে যাত্রা শুরু করেন রয়েল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। র্যালির শুরুতে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, একজন নার্স শুধু স্বাস্থ্যকর্মী নন একজন রোগীর সাহস, ভরসা এবং আশার নাম। একজন নার্স আমাদের স্বাস্থ্য সেবার মূল ভিত্তি। কষ্টের মুহূর্তে একজন নার্সের যত্ন, ভালোবাসা, মানবিকতা ও দায়িত্ববোধ একজন রোগীকে নতুন করে বাঁচতে শেখায়। তিনি উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।













