বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষা, বিভাগীয় ফুটবল পরিচালনা কমিটি, চট্টগ্রাম বিভাগ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বালক ও বালিকাদের ১১টি জেলা দলের অংশগ্রহণে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ মো. নুরুল ইসলাম। তিন দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে বালক ও বালিকা বিভাগে ১ম রাউন্ডের মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর, খাগড়াছড়ি, কঙবাজার ও ফেনীর বালক ও বালিকা দল। তবে খেলার ফলাফল জানাতে পারেননি আয়োজকরা। খেলা আয়োজনের খবরও গণমাধ্যমে তারা জানাননি। আজ ২২ মে শুক্রবার সকালে ৫টি জেলা দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। এতে অংশগ্রহন করবে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, বান্দরবান ও চাঁদপুর। আগামীকাল ২৩ মে শনিবার সকাল ১০.৩০টায় দুটি সেমিফাইনাল ও বিকাল ৩.৩০ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধগ্রীনলিফ স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধভারতে যাব শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে : ঋতুপর্ণা