বিবি মর্তুজা

| শনিবার , ২৯ নভেম্বর, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বরকল ২ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা মরহুম মুহাম্মদ আবু সা’দের সহধর্মিণী, বরকল গাজীবাড়ী নিবাসী ইঞ্জিনিয়ার মুহাম্মদ কাইছার মিয়ার মা বিবি মরতুজা (৭০) গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টায় চট্টগ্রামস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি ৪ ছেলে, ১ কন্যা, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল রাত ৯টায় উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনজুমানের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম শাহাদত হোসাইন মানিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস–চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যু ১২৮, এখনও খোঁজ মেলেনি ২০০ জনের
পরবর্তী নিবন্ধপটিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী