বিপ্লব ও সংহতি দিবসে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আলোচনা সভা

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ৭ নভেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাইগারপাস মোড় সংলগ্ন সংগঠনের কেন্দ্রীয় ক্যাম্প কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: মমিনুল ইসলাম মামুন। তিনি বলেন, ‘৭ নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করার মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল।’ তিনি উপস্থিত নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাইসুল ইসলাম রুমন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিঠু, সহ–সাধারণ সম্পাদক মো: মোস্তাক এবং ক্রীড়া সম্পাদক মো: নাদিম। এছাড়া বিভিন্ন শাখার বিপুলসংখ্যক নেতা–কর্মী সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধসুফিবাদী সংগঠন ‘ব্রিটিশ মুসলিম এলায়েন্স’ এর আত্মপ্রকাশ