বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির যুগে মানুষের চিন্তার জগতও উন্নত হচ্ছে

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় কাস্টমসের অতিরিক্ত কমিশনার

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

সিএন্ডএফ এজেন্টস্‌ এসোসিয়েশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদের প্রস্তুত হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির যুগে মানুষের চিন্তার জগতও উন্নত হচ্ছে। তথ্য প্রযুক্তির বিপ্লব অবিশ্বাস্য নতুন এক সম্ভবনার দ্বার উন্মোচন করেছে। দশ হাজার বছরের পুরনো কৃষি বিপ্লব ও তিন শত বছরের শিল্প বিপ্লবের তুলনায় গত পঞ্চাশ বছরের তথ্য প্রযুক্তির বিপ্লব অজস্র সম্ভাবনায় পূর্ণ। তিনি আরো বলেন, মানুষের বহুমাত্রিক সৃজনশীলতা, সৃষ্টিশীলতা ও জ্ঞানের নব নব দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে জয় করে চলেছে অকল্পনীয় সব মাইলফলক। জ্ঞান ভিত্তিক অর্থনীতি যে সম্পদ সৃষ্টি করেছে তা সীমিত হয়ে যাচ্ছে মেধাবী প্রযুক্তিবিদদের হাতে। এই গ্রহের মানুষ অভ্যস্ত চিন্তার জগত পাল্টে দিয়ে নতুন জগত গড়ে তুলছে। পুরনো চিন্তার আবদ্ধ জগত থেকে বেরোতে না পারলে মুক্তির দিশা মিলবে না।
গতকাল সোমবার চিটাগাং কাস্টমস্‌ সিএন্ডএফ এজেন্টস্‌ এসোসিয়েশনের উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাস্টম হাউস চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ উপরোক্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন চৌধুরী, এসোসিয়েশনের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু) ও এসোসিয়েশনের সাংস্কৃতিক, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব। সংবর্ধিত ১০১ জন কৃতী শিক্ষার্থীর পক্ষ থেকে বক্তব্য রাখেন রাকিব উদ্দিন, মোঃ মাহমুদুর রহমান রাগিব, অদৃজা সেন ও কাজী মুনতাহা ইমাম। অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের হাতে μস্েট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আবু নূর রাশেদ আহম্মেদ। এতে গোল্ডেন জিপিএ প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের মৌলিক অধিকার হরণ করার ক্ষমতা সরকারের নেই
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগকে আর ফাঁকা মাঠে গোল দিতে দেব না