বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফিরিঙ্গিবাজারে বিক্ষোভ

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি–জামায়াত চক্রের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপ–তৎপরতা প্রতিহত করতে ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

ওয়ার্ড চত্বর কোতোয়ালী মোড় জিপিও হয়ে মহানগর আওয়ামী লীগের নির্ধারিত দারুল ফজল মার্কেটে কর্মসূচিতে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, তাজউদ্দিন রিজভী, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা তাজুল ইসলাম মামুন, সামিউল হাসান রুমন, জমির উদ্দিন পারভেজ, নেজাম উদ্দিন রুবেল,নুরুল আজিম, প্রদীপ, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, শফিউল আলম জনি, হুমায়ুন কবির রিকু, খোকন দাস গুপ্ত, মোহাম্মদ সোহেল হক, মোহাম্মদ সালাউদ্দিন, শান্ত ঘোষ, মো. শওকত, মোহাম্মদ জালাল, অঞ্জন দাশ, পিয়াল পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে গ্রেপ্তার বিএনপির ৪ কর্মী জেলে
পরবর্তী নিবন্ধচবি শিক্ষকদের পৃথক মানববন্ধন ও র‌্যালি