বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ পটিয়া আমজুরহাট শাখার মাহফিল

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:১৪ অপরাহ্ণ

মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলামের শাশ্বত বিধানদাতা মহান আল্লাহ, তাঁর বিধানকে রাসুলে করিম (সঃ) এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে কার্যকর করেছেন যেটা অপরিবর্তনশীল। এতে যেকোন ধরনের সংযোজন–বিয়োজন খোদা–দ্রোহীতার শামিল। তিনি বলেন, শিরিক হচ্ছে মহান আল্লাহর সাথে জঘন্য অবিচার আর বিদ্‌আত হচ্ছে রাসুলের (সঃ) সাথে চরম ধৃষ্টতা।

তিনি গত ২৮ আগস্ট বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ পটিয়া আমজুরহাট শাখা আয়োজিত সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সঃ) মাহফিলে আরো বক্তব্য রাখেন পটিয়া বায়তুশ শরফ আদর্শ দাখিল মাদরাসার সহ–সুপার মাওলানা সরওয়ার হোসাইন, মাওলানা আবরার হানীফ মারুফ ও মাওলানা শাহরিয়ার প্রমুখ। মিলাদ মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১২ কেজি গাঁজা ও কারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিপিবি দক্ষিণ জেলার মানববন্ধন