গুরুতর চোট পেয়ে হাসপাতালে গোলকিপার মার্তিনেস

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

এভারটনের বিপক্ষে জয় ছাপিয়ে চেলসির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এমিলিয়ানো মার্তিনেসের চোট। মাথায় গুরুতর আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২–০ গোলে জিতে চেলসি। ম্যাচের ৭৫তম মিনিটে বল দখলের লড়াইয়ে মার্তিনেস ও এভারটনের ডিফেন্ডার জ্যারেড ব্র্যাথওয়েইটের মাথার সঙ্গে মাথার সংঘর্ষ হয়। একটি ফ্রি–কিকের সময় মার্তিনেস বলটি পাঞ্চ করে সরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসেন, ঠিক তখনই ব্র্যাথওয়েইট হেড করার জন্য লাফিয়ে ওঠেন এবং দুজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসার পর ব্র্যাথওয়েইট খেলা চালিয়ে যেতে পারলেও, মার্তিনেসকে চিকিৎসা দেওয়ার সময় খেলা প্রায় ১০ মিনিট বন্ধ ছিল।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনই শেষ নয়, দেশ পুনর্গঠনেও তরুণদের আসতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধদায়িত্ব নিলেন ভাস ছাড়লেন জয়াবর্ধনে