১২ কেজি গাঁজা ও কারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:১৩ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গ্রেপ্তাররা হলেন মো. সৌরভ চৌধুরী (৩২) ও মো. মেহেরাবুল আলম চৌধুরী ওরফে অর্নব (২১)

সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাতি রহস্য
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ পটিয়া আমজুরহাট শাখার মাহফিল