দিদি তাকে ডাকে বোকা
ভাই বলে এক রোখা
বন্ধুরা বলে থাকে বইয়ের পোকা –
সে বাবার খোকা।
বই পেলে তার আর কিছু লাগে না
কোন অপবাদে কভু সে রাগে না
কারো কথাতেই তাকে যায়না রোখা –
সে বাবার খোকা।
অভ্যাসে এমনিতে কম কথা কয়
বকবক মানে নাকি সময় অপচয়
কল্পবিজ্ঞানে মন তার ঝোঁকা –
সে বাবার খোকা।
তার মতে কম বলা মানুষেরা গুনি
যেমনটি হয়ে থাকে জ্ঞানি ঋষি মুনি
কথাতে মানুষে নাকি খায় ভালো ধোকা –
সে বাবার খোকা।
ক্লাশের অবসরে সুযোগ পেলে
আনন্দ পায় সে ক্রিকেট খেলে
চার ছয় তুলে নেয় বেটে দিয়ে টোকা –
সে বাবার খোকা।









