বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি২০২৬ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, একই বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া ও প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান ভূঁঞা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্ট চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, ট্রাস্টের সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রেজারার প্রফেসর ড. এম. নুরুল ইসলাম, ট্রাস্ট সদস্য ডা. অং চালু, মোহাম্মদ ইসলাম ও এম. আবদুর রহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) টিএএম ওমর ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির পাহাড়ে শিক্ষার্থীদের আলোকচিত্রের পাঠ
পরবর্তী নিবন্ধগাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত : মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে