বান্দরবানে আগুনে পুড়েছে ৯ বসতঘর

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

বান্দরবানে বালাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়েছে ৯টি বসতঘর। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে আরও কয়েকটি ঘর। গতকাল শুক্রবার সকাল নয়টায় বান্দরবান পৌর শহরের বালাঘাটা মার্কাস গলিতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার বালাঘাটা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে আরও কয়েকটি ঘর।

ভুক্তভোগী তপন মল্লিক, খোকন ও ইউনুস জানিয়েছে, সকালে দরজা বন্ধ করে বাজারে দিকে গিয়েছিলেন। হঠাৎ করে তপনের ঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীরা কোন জিনিসপত্র বের করতে পারেনি। সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশে নীচে মানবেতর জীবনযাপন করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেইন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধগ্রিন ফাইন্যান্সিং বিষয়ে আইআইইউসির প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা