বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানা। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে। খবর বিডিনিউজের।

অন্যদিকে বান্দরবানের জেলা প্রশাসকের দায়িত্ব চালিয়ে আসা উপসচিব সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকদের ওপর হুমকি ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
পরবর্তী নিবন্ধপীস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা