চট্টগ্রাম শহরে কর্মরত/বসবাসরত সাতকানিয়া উপজেলাধীন বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রামের বার্ষিক মিলনমেলা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান ১৮ এপ্রিল স্থানীয় কর্ণেল (অব.) অলি আহমদ বীরবিক্রম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকতার কামাল চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। সংবর্ধিত অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধতত্ববিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। তাছাড়া সংগঠনের সদস্য, উপদেষ্টা, শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে যোগ দেন। শুরুতেই একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অর্জন করায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে বাজালিয়া সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জসিম উদ্দিন আহমেদ এমপি। এরপর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ড. সুকোমল বড়ুয়া সাতকানিয়ার একজন কৃতী সন্তান ও দেশের বরেণ্য ব্যক্তিত্ব। তিনি একাধারে খ্যাতনামা শিক্ষক, শিক্ষাবিদ ও গবেষক। তাঁকে সংবর্ধিত করায় বাজালিয়া সমিতি চট্টগ্রামকেও তিনি ধন্যবাদ জানান। সংবর্ধিত অতিথি ড. সুকোমল বড়ুয়া তাঁকে সংবর্ধিত করায় বাজালিয়া সমিতি চট্টগ্রাম ও এলাকার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় আরও বক্তব্য রাখেন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাশ, উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধি মো. ইলিয়াস ও জাহাঙ্গীর আলম, সমিতির প্রাক্তন নির্বাহী সদস্য রফিকুল ইসলাম চৌধুরী ও সালাহউদ্দিন শাহরিয়ার চৌধুরী, বর্তমান নির্বাহী সদস্য হারুন অর রশিদ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক জালাল আহমেদ। সভা সঞ্চালনায় ছিলেন, এডভোকেট ওসমান গনী খোকন, এডভোকেট শোয়েব আলী চৌধুরী, জালাল আহমেদ ও সমীর কান্তি চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












