জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে বাগমনিরাম ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা–আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। তাউসিফ সুলতান রাফির সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












