বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু নাঈম দুলাল ও জাফর হোসেন রনি।

থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামীম আহমেদ। উপস্থিত ছিলেন মো. মাসুদুল ইসলাম লিটন, মো. দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম সোহেল, মো. বাপ্পি, মো. সালাউদ্দিন, মো. ইসমাইল, মো. মহরম আলী, মো. সোহেল, মো. জহির কন্ট্রাক্টর, মো. ইমন, মো. ওসমান, মো. এসকান্দর, মো. আরিফ, মো. দেলোয়ার হোসেন সাইদ, মো. শাকিল, মো. বেলাল জমাদার, মো. মাসুদুর রহমান, মো. শিরাজ, মো. জুনায়েদ সিদ্দিকী ও মো. রাজু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়ল ৫টি ঘর