বাউবি ভিসির সঙ্গে ‘ডাক দিয়ে যাই’ নেতৃবৃন্দের মতবিনিময়

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন ‘ডাক দিয়ে যাই’ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ উপাচার্যের কাছে সম্মাননা স্মারক ও সংগঠনের কার্যক্রমের ফাইল তুলে দেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. পারভেজ খান, সহ সাধারণ সম্পাদক গোলাম আজম লিটন, অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী, উচ্চতর ডিগ্রি বিষয়ক সম্পাদক সাইফুল আলম, বিএ/বিএসএস বিষয়ক সম্পাদক মেহরাজ, আব্দুল হাকিম, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, ফেনী জেলা আহ্বায়ক মো. ইব্রাহীম, গাজীপুর জেলা সদস্য সচিব ওয়াসিম ও ঢাকা অঞ্চলের সহসম্পাদক ওবায়দুল।

এসময় বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ‘ডাক দিয়ে যাই’ সংগঠনকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান। তিনি বাউবি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান চলতি বছরে অনুষ্ঠিত হবেএই মর্মে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে এক ঘণ্টা
পরবর্তী নিবন্ধপটিয়ায় ১১৭তম আমজু মিয়ার বলি খেলা ও বৈশাখী মেলা আজ