জোহানেসবার্গ টেস্টের একাদশ থেকে সেঞ্চুরিয়ন টেস্টের একাদশে দক্ষিণ আফ্রিকার পরিবর্তন আছে দুটি। সেই দুই পরিবর্তনের একটি অবধারিতই ছিল। দলের সঙ্গে সেঞ্চুরিয়নে থাকলেও চোটের কারণে খেলতে পারবেন না বাভুমা। তার বদলে একাদশে ফিরছেন টনি ডি জর্জি। আরেকটি পরিবর্তন হলো একাদশে ফিরছেন আনরিখ নরকিয়া। এই গতিতারকাকে জায়গা দিতে বাদ পড়ছেন ডেন প্যাটারসন।
দক্ষিণ আফ্রিকার একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া।










