বাঁশখালীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

বাঁশখালী সরলের জালিয়াঘাটায় পুকুরের পানিতে পড়ে মোঃ আবদুর রহিম () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সংঘটিত ঘটনায় মৃত্যুবরণকারি মোঃ আবদুর রহিম সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জালিয়াঘাটায় এলাকার মোঃ আবু শমা ও বিলকিস আক্তারের পুত্র। নিহতের আত্মীয় মোঃ আবদুল মজিদ জানান, সবার অগোচরে আমার ফুফাত ভাই আবু শমার পুত্র আবদুর রহিম বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর থেকে তুলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমাদক ও যানজট নির্মূলে সীতাকুণ্ডে ওসির হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডে উদযাপন