চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নে ও বৈধ নির্মাণকাজে বাধা প্রদানের অভিযোগে মানববন্ধন পালন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট এলাকার অসহায় মানুষের, ভুমিদখল, চাঁদাবাজিসহ ভীতি প্রদর্শন করে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। মানববন্ধনে ভুক্তভোগী কোরবান আলী, আজি আহমদ, বাবু আলম, মোঃ নয়ন, বেলাল, জাবেদু ইসলাম, বোরহান, এমরান, আব্দুর সফর, ফোরকানসহ এলাকার বেশ কিছু লোকজন উপস্থিত ছিলেন।








