বাঁশখালীতে ইয়াবাসহ আটক ১জনকে এক বছরের কারাদণ্ড

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাধনপুর এলাকা থেকে ইয়াবাসহ মো. নুরুল আবছার (২৬)

নামে ১ জনকে আটক করেছে। গত শনিবার গভীর রাতে আটককৃত মো. নুরুল আবছারকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জহুসপাড়া এলাকা হতে লেদু মিয়ার পুত্র মো. নুরুল আবছারকে ইয়াবাসহ আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের কারাদণ্ডসহ অর্থদন্ড প্রদান করে বলে থানা সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধতৈয়ব শাহ্‌’র (রা.) ওরশ উপলক্ষে গাউসিয়া কমিটি দক্ষিণ চান্দগাঁও শাখার সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসির কর্মকর্তার মায়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের শোক