চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালকবৃন্দ গত সোমবার মতবিনিময় করেছেন। এসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ সময় উপদেষ্টা মো. সাহেদ সরওয়ার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলী আকবর ও আজিম রহিম চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মসিউল আলম স্বপন বক্তব্য রাখেন। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী, নুর উন নবী, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মো. আনোয়ার হাসান খান হাসান ও মোহাম্মদ শাহিন। এছাড়া সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে এমএসসি মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মো. আজমির হোসাইন চৌধুরী ও কলাম্বিয়া এন্টারপ্রাইজের সাইফুল কাদের সভায় অংশ নেন।
সভায় শিপিং এজেন্টস এসোসিয়েশনের প্রতিনিধিরা বন্দরের বর্তমানে আরোপিত ট্যারিফ বিষয়ে তাদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন। জবাবে বন্দর চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পারস্পরিক সহযোগিতা দেশের প্রধান এই সমুদ্রবন্দরের কার্যক্রম আরও গতিশীল করবে বলে সভায় মতামত ব্যক্ত করা হয়।














