চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবস পালিত

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ক্যাম্পাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২৬ এপ্রিল সিবিইউএফটি ডিজাইন স্টুডিওতে আর্ট এন্ড ডিজাইন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিবিইউএফটি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, নতুন নতুন আবিষ্কার, শিল্পকর্মের সৃষ্টিশীলতা ও উদ্যোগকে সুরক্ষা দেওয়া এবং এসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এ দিবসের তাৎপর্য অপরিসীম। নতুন উদ্ভাবনী ধারনাকে যাতে কেউ নকল করতে না পারে সে বিষয়ে আইনি সুরক্ষা পাওয়া সংশ্লিষ্ট উদ্ভাবকের অধিকার, কেননা এর অর্থনৈতিক গুরুত্ব অনেক। সিবিইউএফটি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আজকের এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, আইকিউএসি’র পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা, সিবিইউএফটি’র ডিনবৃন্দ ও শিক্ষকশিক্ষার্থীবৃন্দ।আর্ট এন্ড ডিজাইন প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিবিইউএফটি’র ফ্যাশন ডিজাইন বিভাগের ছাত্রী কাজী ফাবিয়া হক কুমু। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধজাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পরবর্তী নিবন্ধবন্দর চেয়ারম্যানের সঙ্গে শিপিং এজেন্টস এসো’র নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়