বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, শেখ হাসিনার জন্ম এদেশের গণমানুষের কল্যাণকামী উন্নয়ন–অগ্রগতির জন্যই হয়েছিল। শেখ হাসিনা এক নবযুগের সূচনা করেছেন। বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক বেগম সৈয়দা তাহেরা। বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান, চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসায় মাহফিল
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের প্রয়াত জননেতারা আমাদের আদর্শ ও চেতনার পথিকৃৎ