ফ্যাসিস্ট গুপ্ত রাজাকারেরা সবসময় দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের প্রস্তুতি সভায় আনোয়ার হোসাইন

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কাল ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের এক প্রস্তুতি সভা নাসিম ভবনস্থ দলীয় কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ–সভাপতি এম আর মঞ্জু, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, আবু জাফর, ইব্রাহিম ফরাজী, শফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, এডভোকেট ইকবাল হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, সিরাজুল ইসলাম, আব্দুল খালেক, শামসুল হক টুকু, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কামাল খান, মোহাম্মদ ফয়েজ আহমদ বাবুল, মফিজুর রহমান, ফরিদ, আব্দুল হান্নান রুবেল, আলতাফ হোসেন, আবুল বশর প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন ২৪–এর পতিত স্বৈরাচার ৭১–এর রাজাকার। বাংলাদেশ কখনো শান্তিতে থাকুক, দেশের উন্নয়ন হোক, মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক– এটা তারা কখনো চায় না। তারা সব সময় দেশের জনগণের বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র করেছে, বর্তমানেও গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী একাডেমির শিশুকিশোর সমাবেশের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসাংবাদিক এম এ সাত্তার চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ