ফুটবল বিশ্বকাপ : উন্মাদনা ও সংঘাত

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ফুটবল বিশ্বকাপ বাংলাদেশী ফ্যানদের একটি অন্যতম উচ্ছ্বাস ও আনন্দের। প্রতি ফুটবল বিশ্বকাপের সময় ফুটবল প্রেমীদের মাঝে অনন্দ বিরাজ করে। ফুটবল প্রেমীদের মাঝে রয়েছে ভিন্নতা যা সৌন্দর্যের একটি বৈশিষ্ট্য। কিন্তু, দুঃখের বিষয় হলো এ আনন্দের আড়ালে চলে উন্মাদনা ও সংঘাতের রমরমা পরিবেশ ও পরিস্থিতি। এ ফুটবল খেলা কেন্দ্র করে নানা অপরাধ সংঘটিত হয় বাংলাদেশী ফুটবল প্রেমীদের মাঝে। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে ফুটবল প্রেমীদের মাঝে মারামারি ও হত্যাকাণ্ড বর্তমান অন্যতম একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এতে করে যেমন আনন্দ আর উচ্ছ্বাসে বিঘ্নতা ঘটে, তেমনি নেতিবাচক প্রভাবের জন্ম দিচ্ছে।

অতএব, হিংসা আর উন্মাদনা নয়; বরং আনন্দ ভাগাভাগীর মাধ্যমে ভিন্নতা প্রকাশ করা একান্ত কর্তব্য। পাশাপাশি অপরাধমূলক দুর্ঘটনা এড়াতে প্রশাসন কর্তৃক যথেষ্ট কার্যকর ভূমিকা প্রয়োজন।

আবদুর রশীদ

শিক্ষক,

উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি।

সাতকানিয়া, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধঅমিয় চক্রবর্তী : আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধবুকের ভেতর জমে থাকে অজস্র কান্না