ফুটবলার শুভাশীষ বড়ুয়ার মৃত্যু

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের প্রাক্তন ফুটবলার এবং ক্রিকেটার শুভাশীষ বড়ুয়া শুক্রবার দিবাগত রাত ২ টায় ঢাকার এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। উল্লেখ্য, তিনি চট্টগ্রামের সাবেক ফুটবলার ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর ছোট ভাই। গতকাল বিকেলে ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ বিহারে তার প্রথম অনিত্য সভা অনুষ্ঠিত হয়। তার মরদেহ আজ রবিবার সকাল থেকে ১০ টা পর্যন্ত কাতালগঞ্জ নব পন্ডিত বিহার প্রাঙ্গনে রাখা হবে। এরপর তাকে নিজ গ্রাম রাউজান উপজেলাস্থ আবুরখীলে নিয়ে যাওয়া হবে, সেখানে দুপুরে ২য় অনিত্য সভার পর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হবে। শুভাশীষ বড়ুয়ার মৃত্যুতে চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ও চট্টগ্রাম ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড জামায়াত আমির মিজানুর রহমানের ইন্তেকাল