ফিলিস্তিনিদের উপর হামলা মুসলিম জাতি মেনে নেবে না

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতকালে এমপি নদভী

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৪০ পূর্বাহ্ণ

দখলদার ইসরায়েলের হাতে নির্যাতিতনিপীড়িত ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের প্রতি একাত্মতা জানাতে ২৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসার মোহতামিমসহ দেশের বিশিষ্ট আলেমওলামারা ঢাকাস্থ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও ঢাকা কূটনীতিক কোরের ডীন মি. ইউসুফ এস.ওয়াই রামাদানের সাথে সাক্ষাৎ করেন। এসময় ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, নির্যাতিতনিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের চরম দুর্দিনে কোন মু’মিন মুসলমান নীরব থাকতে পারেনা। এটা ঈমানের দাবি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে তুলনা করেছেন একটি দেহের সঙ্গে। দেহের এক অঙ্গের অসুস্থতায় পুরো দেহই যেমন কাতর হয়ে পড়ে, ঠিক পৃথিবীর এক অঞ্চলের একজন মুসলমানের ব্যথাও অনুভব করতে হবে অন্য সব অঞ্চলের মুসলমানদের। আর তখনই ভ্রাতৃত্বের মর্যাদা রক্ষা হবে। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু ভূপৃষ্ঠের সব আরব ও অনারব মুসলিমের ইস্যু। সুতরাং প্রতিটি মুমিনমুসলিমের কর্তব্য, ফিলিস্তিন ও এর অধিবাসীদের প্রতি ভালোবাসা রাখা। বায়তুল মোকাদ্দেসের পবিত্রতা রক্ষার চেষ্টা করা। সম্ভব না হলে যেকোনো উপায়ে তাদের সাহায্য করা। তাও সম্ভব না হলে অন্তরে ইহুদিদের প্রতি ঘৃণা ও সেখানকার মুসলিমদের প্রতি ভালোবাসা পোষণ করা। ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান নির্যাতিতনিপীড়িত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের জনগণের নিঃস্বার্থ সমর্থন ও অকৃত্রিম ভালোবাসার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচাকতাই এলাকার রাস্তা মেরামতে চসিক মেয়রের হস্তক্ষেপ কামনা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা