ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো ঢাকা আবাহনী

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

তিন নিষেধাজ্ঞার দুটি থেকে মুক্তির পর, সবশেষটি থেকেও পরিত্রাণ পেল ঢাকা আবাহনী লিমিটেড। তাতে, দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি পুরোপুরি ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো। ফিফার নিষেধাজ্ঞা তালিকা থেকে আবাহনীর নাম বাদ দিয়েছে ফিফা। সেখানে, বসুন্ধরা কিংস, ফকিরেরপুল ইয়ংমেন্স, ফেনী সকার, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাম আছে এখন। বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক বকেয়া থাকার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছিল আবাহনী। এ কারণে গত লিগে মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি তারা। এ মৌসুমের শুরুতে দুটি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও বাকি ছিল একটি, সেটিরও সুরাহা হলো।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের ফলাফল
পরবর্তী নিবন্ধদ. আফ্রিকার বড় সংগ্রহের জবাবে তিন উইকেটে ১৪৫ রান বাংলাদেশের