ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ ভারতের সুপ্রিম কোর্টে

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

মৃত্যুদণ্ড কার্যকরে ফাঁসির বদলে কম যন্ত্রণাদায়ক হিসেবে শিরায় প্রাণঘাতী ইনজেকশন ব্যবহারের আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির যন্ত্রণা কমানো এবং তার মর্যাদা রক্ষার জন্য মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কোনও বিকল্প পদ্ধতি চালু করা হবে না। খবর বিডিনিউজের।

সেক্ষেত্রে, আপাতত ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকছে। তবে আবেদন খারিজ করলেও বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ তথ্যপ্রমাণের ভিত্তিতে ভবিষ্যতে বিষয়টির সাংবিধানিক পর্যালোচনার পথ উন্মুক্ত রেখেছে সর্বোচ্চ আদালত, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসএর প্রতিবেদনে। সমপ্রতি আইনজীবী ঋষি মালহোত্রা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।

ওই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতিতে ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, গুলি করে মৃত্যুদণ্ড, ইলেকট্রিক চেয়ারএর মতো কম যন্ত্রণাদায়ক পদ্ধতির প্রস্তাব দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭৩.২২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউক্রেনকে ড্রোন সরবরাহের পরিণতি ভোগ করতে হবে যুক্তরাজ্যকে : রাশিয়া