বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৮তম ২৬ আশ্বিন ওরশ আগামী ১১ অক্টোবর মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শনিবার ফটিকছড়ি উপজেলা ভবনস্থ ‘বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল’ এ উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে এবং রাঙামাটি জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ধনঞ্জয় দেবনাথ, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, ভুজপুর থানার কর্মকর্তা মো. ইব্রাহিম সরকার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ।
সভায় দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের পক্ষে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রেসক্লাব সহ–সভাপতি মো. এমরান হোসেন, নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম, মঞ্জিল কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ওবাইদ নাঈম। মিলাদ–কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লাহ।
ওরশ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটিসমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে বা’দ জুমা কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান, চট্টগ্রাম প্রেসক্লাব ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’ (৮ম তলা)-এ ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও স্ব স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্র–ছাত্রীদের নীতি–নৈতিকতা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা, ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানাসমূহে ছাত্র–ছাত্রীদের একবেলা খাবার সরবরাহ, ন্যায্যমূল্যে খাবারের দোকান, উপদেশমূলক দিক–নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, পরিষ্কার–পরিচ্ছন্ন কর্মসূচি: হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শান–ই আহমদীয়া গেট পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।










