ফটিকছড়িতে এনসিপির চক্ষু চিকিৎসা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং, নারী উদ্যোক্তা মেলা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল উপজেলার আজাদী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এনসিপি ফটিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক হাসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ একরামুল হক। প্রধান আলোচক ছিলেন এটি গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম অ্যাম্বাসেডর স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মুহাম্মদ আবু তাহের। বিশেষ আলোচক ছিলেন জেলা সদস্য সচিব আব্দুল করিম টিপু। এনসিপি উপজেলা শাখার সদস্য সচিব মীর মামুন ও যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ ফয়সালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শহিদুল আলম, জেলা নারী বিষয়ক সম্পাদক ফাতেমা ইসলাম, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আদনানুল করিম, সহ–নারী বিষয়ক সম্পাদক আদিবা হুমাইরা ও প্রচার সম্পাদক দানিয়াল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডি বি ইনস্টিটিউটের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে