পড়বে যখন

তসলিম খাঁ | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

পড়তে গেলেই খোকন সোনা

পড়তে তুমি পারো,

জজ ব্যারিস্টার হতে হলে

দুষ্টামিটা ছাড়ো।

পড়বে যখন বই পুস্তক

মন দিয়ে ঠিক পড়ো,

জ্ঞানী গুণী হওয়ার জন্য

জীবনটাকে গড়ো।

পড়বে যখন খবর পত্র

পাবে বহু কিছু,

তখন তুমি হবে বড়

থাকবে না আর নিচু।

পড়বে যখন ছড়া গল্প

মনটা দিয়ে পড়ো,

তোমার পাশে সবাই থাকবে

থাকবে আপন–পরও।

পূর্ববর্তী নিবন্ধখুকুমণির সকাল
পরবর্তী নিবন্ধদুরন্ত কিশোর