প্রিমিয়ার ভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:০২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিলের সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস. এম. নছরুল কদির। উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক, গণিত বিভাগের চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, ব্যবস্থাপনা ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর তাসনিম সুলতানা, মার্কেটিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর জনাব রাজিব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর ড. আহসান উদ্দিন, এইচআরএম ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর রহিমা বেগম, অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, ফ্যাশন ডিজাইন বিভাগের কোঅর্ডিনেটর কুহেলী চৌধুরী এবং সমাজতত্ত্ব বিভাগের কোঅর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ।

রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, চসিক আইন উপদেষ্টা মহিউদ্দিন মুরাদ ও প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় বিগত একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী এবং বিভিন্ন বিভাগের একাডেমিক কমিটি ও পাঠক্রম কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করাসহ বিবিধ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানির ট্যাংক বসাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু
পরবর্তী নিবন্ধসুযোগ পেলে উপকূলের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে অবদান রাখতে সক্ষম হবে