প্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগের স্পেশাল একাডেমিক প্রোগ্রাম

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক এক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম (সিএলইপি) কোর্সের মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮ নভেম্বর এলএলবি (অনার্স) প্রোগ্রামের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থীরা এ মক ট্রায়াল প্রদর্শন করেন। এতে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সাংবিধানিক এখতিয়ারবিষয়ক মামলার ওপর দিনব্যাপী মক ট্রায়াল উপস্থাপন করা হয়।

উদ্বোধন করেন বিভাগের অধ্যাপক প্রফেসর মোর্শেদ মাহমুদ খান। তিনি বলেন, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আইন বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া, ট্রায়াল অ্যাডভোকেসি, সাক্ষীদের জেরা ও সাক্ষ্যগ্রহণ, ফরেনসিক চিকিৎসা–সংক্রান্ত প্রমাণের গুরুত্ব এবং বিচার প্রশাসনে বিচারিক কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা।

বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, জীবনে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে এসে আদালতের পরিবেশ, বিচারিক কার্যক্রম এবং আইনজীবীদের পেশাগত কর্মকাণ্ড কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তাঁরা বাস্তব আদালতকেন্দ্রিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস। ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম (সিএলইপি) কোর্সের অতিথি কোর্স শিক্ষক, চসিব স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. শোয়েব উদ্দিন খানের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে এ স্পেশাল একাডেমিক প্রোগ্রাম সম্পন্ন হয়।কর্মসূচিতে রিসোর্স পারসন ছিলেন চমেক ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.খালেদ হোসেন। তিনি ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় ফরেনসিক চিকিৎসা–সংক্রান্ত আলামত ও তথ্যের শনাক্তকরণ, ব্যাখ্যা এবং সাক্ষ্যপ্রমাণ হিসেবে এর গুরুত্ব ও মূল্য সম্পর্কে বিশেষজ্ঞ মতামত ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরেন।

উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মেহের নিগার, ড. হুমায়রা নওশীন উর্মী, আহমদ রাজীব চৌধুরী, সঞ্জয় বিশ্বাস, জনাব হিল্লোল সাহা, অধ্যাপক ফাহমিদা কাদের, ফরিদ উদ্দিন, ইয়াসমিন ফারজানা, সালমা মরিয়ম, মাহবুবা সুলতানা, তাকমিনা কামাল, তাহমিনা সানজিদা সাহীদ, জনাব সুরিনা তারজিদ, প্রভাষক মোছাম্মৎ মেহেরুন্নেসা বেগম।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ জমিরের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদেশে শান্তি ফিরিয়ে আনতে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে