প্রিমিয়ার ইউনিভার্সিটিতে রচনা প্রতিযোগিতা

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী।

উপাচার্য দেশের মানুষের কল্যাণে সবাইকে মানবিক, সহনশীল ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান ।

বক্তব্য রাখেন অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, মোহাম্মদ ইফতেখার মনির, অধ্যাপক ড. মোহীত উল আলম, অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল ইয়াসমিন চৌধুরী এবং আসিফ ইকবাল, মোহাম্মদ সোলাইমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক সাইফুদ্দীন মুন্না।

রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে টিনা মারমা, দ্বিতীয় নুসরাত জাহান, ইবতিসাম আজম তাসকিন, চতুর্থ হিজবুল্লাহ মাহমুদ রিজভী এবং পঞ্চম শরিফা তাসফিয়া মিল্লাত। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্ত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার অপরাধী ও দখলবাজদের ছাড় দেওয়া হবে না