কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকাদের ফাইনাল খেলায় হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২–০ গোলে চৌধুরীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ৪নং কাপ্তাই ইউনিয়নের মধ্যে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার, হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে’সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ উপস্থিত সকল মেম্বার।













