সেতু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বৈশাখী কাবাডি টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

উত্তর আমবাগান আদর্শ সমাজ উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতা ও সেতু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বৈশাখী কাবাডি টুর্নামেন্ট গত ১৭ এপ্রিল সম্পন্ন হয়েছে। পুরুষদের ৬টি এবং মহিলাদের ৪টি দল এতে অংশগ্রহণ করে। পুরুষ বিভাগে ইছামতী ৩১২৪ পয়েন্টে হালদাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মহিলা বিভাগে রাঙ্গুনিয়া ২৬২২ পয়েন্টে হাটহাজারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ঐদিন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজসেবক এড. এম আর মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. হাসান মারফ রুমী,সিজেকেএস কাউন্সিলর মো. হারুন অর রশীদ ও মো. মোশারফ হোসেন লিটন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ডা. মো. সালাউদ্দিন আলী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আম্পায়ার জাহেদা বেগম ও মো. ইশতিহাদ হোসেন শিপন। খেলা শেষে উভয় দলকে চ্যাম্পিয়ন,রানার আপ ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিসিবির সম্মাননা পেলেন রুবেল
পরবর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে হরিণছড়া মুখ বিদ্যালয় চ্যাম্পিয়ন