প্রতীক্ষা

আফরোজা এনাম | রবিবার , ২৯ জুন, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

আষাঢ়ের প্রথম বৃষ্টিতে

তোমার আমার দেখা

রেললাইনের প্ল্যাটফরমে।

কতো কবিতা, গান–ছন্দে

ডুবেছিলাম হুইসেল ভুলে,

কতো বর্ষাস্নানে একসাথে ছিলাম।

এরপর কেটে গেলো কতটা বছর

গল্পগুচ্ছ হাতে

আষাঢ়ীয় বৃষ্টির ঘ্রাণের অপেক্ষায়।

কখন তুমি এসে দাঁড়াবে

কদম নিয়ে বলবে– ভালোবাস।

কতো ট্রেনের নিত্য আসা–যাওয়া এই শহরে

হঠাৎ নামল আকাশ ঝাঁকিয়ে বৃষ্টি!

কিন্তু তোমার দেখা নেই কোনো প্রহরে।

পূর্ববর্তী নিবন্ধমাইকেল, তোমাকে মনে পড়ে
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে