প্রকাশ পেল এম-রাইজ নিবেদিত শাকিব খানের ‘জয়ধ্বনি’

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

প্রকাশিত হয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিবের খানের পারফর্মে এক উদযাপনের গান। এমরাইজ নিবেদিত গানের শিরোনাম ‘জয়ধ্বনি’। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। এই গানে চোখ ধাঁধানো ভিউজ্যুয়ালে ‘জয়ধ্বনি’ দেখে দর্শকরাও বিস্মিত হচ্ছেন। বলছেন, শুধু বাংলাদেশ নয়, দুই বাংলাতে এতো বড় আয়োজনের গান আগে কখনই হয়নি! আবার কেউ কেউ বলছেন, এটি বাংলার সেরা সেলিব্রেশন এনথেম! খবর বাংলানিউজের। বাংলাদেশের পাশাপাশি গানটি তৈরিতে কাজ করেছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হওয়া ‘জয়ধ্বনি’তে মেতে আছেন নেটিজেনরা। ২৪ ঘণ্টার আগেই সামাজিকমাধ্যমের সকল প্ল্যাটফর্ম থেকে গানটি প্রায় কোটি দর্শক দেখেছেন! হাজার হাজার মন্তব্য চোখে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’এমনই গানে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব। এমরাইজের পক্ষ থেকে বলা হচ্ছে, এমরাইজ ‘জয়ধ্বনি’ শুধু একটি গান নয়, এটি একটি অনুভূতি যা মানুষকে একত্রিত করে, উৎসাহিত করে এবং উদযাপনে উদ্বুদ্ধ করে। তারা আরো জানিয়েছে, এই মিউজিক ভিডিওর মাধ্যমে শুরু হচ্ছে একটি বৃহত্তর যাত্রা, যা ধীরে ধীরে নিয়ে যাবে এমরাইজ প্ল্যাটফর্মের দিকে, যেখানে তুলে ধরা হবে দেশের নীরব নায়কদের গল্প।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা তপন আইসিইউতে ভর্তি, সহায়তার আবেদন পরিবারের
পরবর্তী নিবন্ধহ্যাকারদের কবলে অর্থ মন্ত্রণালয়, গায়েব ২৫ লাখ ডলার, তদন্তে শ্রীলঙ্কা