পোর্ট সিটি ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল রোববার আলোচনা সভা এবং রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার মো.ওয়ায়দুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপদেষ্টা হুমায়রা তাজরিন। প্রধান অতিথি জুলাইয়ের চেতনা ধারণের পাশাপাশি আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, এই চেতনাকে শুধু পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেদের জীবন ও আচরণে লালন করতে হবে। বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর মো. রাশেদ খান মিলন এবং ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক এ. এস. এম ইফতেখারুল আজম বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, তরুণ প্রজন্মের ভূমিকা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশে থাকা গুপ্ত ও ফ্যাসিস্টের দোসররা বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ধসে যাওয়া বেল্লাতল খালের কালভার্টে জরুরি সংস্কার শুরু