পেমেন্ট ও প্রিপেইড মিটার সমস্যার সমাধান চাই

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

বর্তমানে প্রতিটি সেক্টরে বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বিদ্যুৎ ব্যবহারে কেউ পিছিয়ে নেই। বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হলে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ততার শিকার হতে হয়। সমপ্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট সমস্যা নিরসন না হতেই সামনে এলো বিদ্যুৎ বিল পরিশোধ সমস্যা। হঠাৎ করে পোস্টপেইড মিটারগুলোর বিল বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ইত্যাদি কোনো উপায়েই পরিশোধ করা সম্ভব না হওয়াতে গ্রাহকদের অপরিশোধিত বিলের উপর পরবর্তী বিলের সাথে অতিরিক্ত যুক্ত ভ্যাটও প্রদান করতে হবে। ফলে ব্যবহারকারীদের উপর অতিরিক্ত অর্থের চাপ বাড়ছে। অপরদিকে প্রিপেইড মিটারগুলোর টোকেন নম্বর দুইশতেরও বেশি সংখ্যা হওয়াতে ব্যবহারকারীরা অত্যন্ত ঝামেলার সম্মুখীন হচ্ছে।

অতএব, বিদ্যুৎ বিভ্রাট নিরসন, বিল পেমেন্টের প্রসেসিং সচল রাখা ও প্রিপেইড মিটারের ঝামেলাপূর্ণ টোকেন নম্বর সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি।

আবদুর রশীদ

শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় : কবি ও অভিনেতা
পরবর্তী নিবন্ধআসুন নিজেকে আয়নায় দেখি