বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠানসমূহের অফিসার্স এসোসিয়েশন সম্মিলিতভাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৭টায় নগরীর একটি রেস্টুরেন্টে পিওসিএলের ডিজিএম আবদুস ছোবহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইআরএল, পিওসিএল, এমপিএল, জেওসিএলের অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তারা অংশগ্রহণ করে বিভিন্ন মত প্রকাশ করেন। আলোচনার ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যেই সকল কোম্পানির কর্মকর্তাদের সমন্বয়ে একটি ফেডারেশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষে সকল কোম্পানির অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











