ডা. বিশাখা ঘোষের স্মৃতির প্রতি সহকর্মীদের শ্রদ্ধা

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. বিশাখা ঘোষ ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। গতকাল জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে ডা. বিশাখা ঘোষের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি মো. আসলাম খান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পরিচালক ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, হাসপাতালের উপ-পরিচালক মোস্তাফিজার রহমান, চিফ মেডিকেল অফিসার ডা. রোজী দত্ত বিশ্বাস, ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুর রশিদ খান সকল কর্মকর্তা, ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এই চিকিৎসকের আত্মার শান্তি কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন ব্রিজে হামলায় যুবক আহত তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপেট্রোলিয়াম কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা