পেকুয়ায় ৪ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

কঙবাজারের পেকুয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কঙবাজার ওষুধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ ফরহাদ ও পেকুয়া থানা পুলিশ উপস্থিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধবসতঘরে চুরি, থানায় অভিযোগ
পরবর্তী নিবন্ধপালানাট্যের অভিনয় পদ্ধতি ও নির্মাণ কৌশল বিষয়ে লেকচার ওয়ার্কশপ