পেকুয়ায় রাতের আঁধারে লুট হচ্ছে বনের গাছ,গাছভর্তি নছিমন আটক

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩২ পূর্বাহ্ণ

কঙবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় রাতের আঁধারে সামাজিক বনায়নের গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে গাছভর্তি একটি নছিমন গাড়ি আটক করেছে বন বিভাগ।

গতকাল সোমবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারবাকিয়া রেঞ্জের পহরচাঁদা বন বিটের কর্মকর্তারা শীলখালীর সবুজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বন থেকে কাটা গাছভর্তি একটি নছিমন গাড়ি আটক করা হয়। এ সময় গাছ পাচারে জড়িতরা পালিয়ে যায়। পহরচাঁদা বন বিট কর্মকর্তা সরোয়ার সাঈদি বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে সামাজিক বনায়নের গাছ কেটে পাচার ও বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ভিত্তিতে সোমবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে গাছভর্তি নছিমন গাড়িটি আটক করা হয়। তিনি বলেন, গাছ কাটা ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার