পেকুয়ায় অস্ত্র গুলিসহ একজন আটক

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় দুটি দেশীয় তৈরি বন্দুক, পিস্তলের গুলি ও কার্তুজসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে আহম্মদ নুর।

র‌্যাব১৫এর সহকারী পরিচালক (অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. . ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুফির আলো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান