পূর্ব সাতবাড়িয়া ছাদেক পাড়ায় মাহফিল

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া ছাদেক পাড়া এলাকাবাসীর উদ্যোগে দুদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। শেষ দিনে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার লেকচারার শায়খ জয়নুল আবেদীন কাদেরী।

সভাপতিত্ব করেন রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উদ্বোধক ছিলেন পূর্ব সাতবাড়িয়া গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া কমপ্লেক্সের খতিব মৌলানা আবদুল গফুর খান।

সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ আবদুল মন্নান।

আলোচনা করেন দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মৌলানা সৈয়দ রবিউল হোসাইন জালালী, হাশিমপুর খান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী ও পূর্ব সাতবাড়িয়া গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ নোমান।

নাত ও গজল পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ ফাহিম, হাফেজ মুহাম্মদ ইশতিয়াক ও সোনা মিয়া। বক্তব্য রাখেন মাইনুল ইসলাম, আবদুল শুক্কুর, আনিসুল ইসলাম, ফিরোজ উদ্দিন, আরিফ উদ্দিন ও জেবল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির বিওটির ১১৫তম সাধারণ সভা
পরবর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল