পুলিশের ওপর হামলাসহ দুই মামলায় মহানগর যুবদল নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

পুলিশের ওপর হামলা, মারামারিসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন ওরফে ছোট মোশারফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে তাকে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে আদালতে নেয়া হলে আদালতে তাকে কারাগারে প্রেরণ করেন। মোশাররফ হোসেন চান্দগাঁও থানার নুরুজ্জামান নাজির পাড়া গ্রামের লালু কমিশনারের বাড়ির নুর হোসাইনের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, মোশাররফের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মারামারিসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধমালিঙ্গার ১০ বছর পর তাসকিন
পরবর্তী নিবন্ধকাস্টমস কর্মকর্তা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা